
[ আর্টিকেলটি পড়া হয়েছে 974 বার ]
Category : General, Homeopathy,
হোমিওপ্যাথি ঔষধে এলকোহল থাকে, তাই হোমিওপ্যাথি ঔষধ হালাল নাকি হারাম ?
হোমিওপ্যাথি চিকিৎসক ব্যতীত, বেশীরভাগ সাধারণ মানুষ এবং অন্যপ্যাথির চিকিৎসক হোমিওপ্যাথি ঔষধের প্রস্তুত প্রনালী এর সংরক্ষণ ও ব্যবহার এর ব্যাপারে জানেন না।
মাদারটিংচার, শততমিক বা সহস্রতমিক দিয়ে গ্লোবিউল এ ঔষধ সিক্ত করা হলে এলকোহল উড়ে যায়। সূতরাং গ্লোবিউল এ এলকোহল থাকছে না।
এবার আসি, মাদারটিংচার পানিতে দিয়ে ব্যবহার এর ব্যাপারে। কেননা এটা গ্লোবিউল এ নয় পানিতে বা সরাসরি সেবন করা হয়।
সুস্পষ্টভাবে যাবতীয় নেশাদ্রব্য হারাম ঘোষনা আছে আল কোরান ও হাদিসে। হারাম এর সঠিক অর্থ হল ক্ষতিকর বিধায় নিষিদ্ধ যা আমরা অনেকেই বুঝি না। এর মধ্যে মদ নেশা তৈরি করে মতিভ্রম করে দেহের ক্ষতি করে। সূতরাং মদ সহ সকল নেশাদ্রব্য হারাম বা নিষিদ্ধ ক্ষতিকর।
বুঝার বিষয় হল -- সকল মদে এলকোহল থাকে, কিন্তু সকল এলকোহল মদ নয়। আর হোমিও ঔষধ নেশার উদ্দেশ্য সেবন করা হয় না।
এখন প্রশ্ন হল, মাত্র ১০ ফোটা ঔষধ সেবনে কি নেশা হতে পারে? কখনোই নয়। এর দ্বারা কি ক্ষতি না উপকার হয়? উত্তর হবে - জীবন রক্ষা হয়।
সকল ঔষধে এলকোহল একই থাকে না, ভিন্নতা আছে। তাই এই ১০ ফোটার মধ্যে এলকোহল থাকে ২-৬ ফোটা। আমাদের দৈনন্দিন জীবনে প্রায় অনেক ফল আছে, যেগুলো পাকলে প্রাকৃতিক ভাবে এদের মধ্য এলকোহল উৎপন্ন হয়। তাদের একটা ফল খেলেই আরোবেশি এলকোহল খাওয়া হয়ে যায়।
মূলকথা হল, হোমিওপ্যাথির শততমিক ও ৫০ সহস্রতমিক এর গ্লোবিউল এ এলোকোহল এর পরিমাণ নাই বললেই হয়। আর মাদারটিংচার এর ৫-১০ ফোটা সেবনে কোন নেশা বা ক্ষতিকর প্রভাব পড়ে না, বরং ক্ষেত্রবিশেষে একিউট কিন্ডিশনে জীবন রক্ষাকারী হিসেবে কাজ করে।
আমাদের সমস্যা হল, দুনিয়ার সব ফতোয়া মুফতি সাহেব না হয় জাকির নায়েক দিবেন। আর আমরা না পড়ে শুধু শুনব। ওনারা এই ফতোয়া যেখান থেকে দেয়, আমরাও তো পড়ে দেখতে পারি। বাস্তবতা হল, লাখ টাকা খরচ করে মাহফিল করে কিচ্ছা কাহিনি শুনতে মজা লাগে, অথচ আল কোরআন অনুবাদ পড়তে মনে চায় না।
সাপের বিষ তো হারাম। অথচ সাপের বিষ এর নাজা হার্টের রোগীতে জীবন রক্ষা হয়। ল্যাকেসিস ক্রোটেলাস মানসিক রোগীতে চমৎকার সফলতা দেয়। এখন কুকুরের দুধ, সাপের বিষ হারাম ঘোষনা থাকায়, এই ঔষধ কি ব্যবহার করা যাবে না? আসলে বিষ হিসেবে পান করা হারাম। ঔষধ হিসেবে জীবন রক্ষাকারী হিসেবে যে কোন বস্তুই গ্রহনযোগ্য হতে পারে।
আল্লাহ বলেন - আমি তোমাদের সামর্থ্যের বেশী কিছুই চাপিয়ে দেই নি। আমি তোমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছি।
তাই কুকুরের দুধ এলকোহল ইত্যাদি আপনার জন্য হারাম হলেও ঔষধ হিসেবে গ্রহনযোগ্য। আর যদি তা হয় সুক্ষমাত্রায়, তাহলে আল্লাহ ক্ষমাশীল, তিনিই এদের থেকে ঔষধ বানানোর শিক্ষা আমাদের দিয়েছেন।
01711201018 Bkash এ 2050 Taka সার্ভিস চার্জ ( ভিজিটিং ফী, ২৪ ঘন্টা সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সার্ভিস, হট লাইন সাপোর্ট সার্ভিস ) বাবদ পে করে 01711201018 WhatsApp এ মেসেজ দিন। আপনার অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য সকল রিপোর্ট এর ছবি দিন। কোন টেস্ট দরকার হলে করতে দেয়া হবে। এরপর সকল রিপোর্ট সহ সরাসরি চেম্বারে বা অনলাইনে রোগী দেখান। কুরিয়ারে ঔষধ পাঠিয়ে দেয়া হবে।
সার্ভিস চার্জ শুধু মাত্র ১ বার নেয়া হয়। ঔষধ খরচ আলাদা।
সরাসরি চেম্বারঃ অব্যর্থ হোমিও, সুফিয়া বেকারি মোড়, সাভার, ঢাকা।
অনলাইন চেম্বারঃ 01711201018 WhatsApp