[ আর্টিকেলটি পড়া হয়েছে 156 বার ]
Category : General,
ঘটনা - ১ - যেই রোগ ২.৫ বছরে সারে নাই, তা দ্রুত আরোগ্যের চাহিদা এবং অধৈর্য্য।
সময়ঃ জুলাই, ২০১৮ইং । একজন রোগী ২.৫ বছর ধরে এলোপ্যাথি চিকিৎসার পর যখন তার রোগ ভাল হয় নাই, তিনি তখন হোমিওপ্যাথির সরনাপন্ন হলেন এবং আশা করতে থাকলেন খুব শীঘ্রই তিনি আরোগ্য লাভ করবেন। হোমিওপ্যাথি চিকিৎসক, তাকে এই বলে আশ্বস্ত করলেন যে, আপনার রোগটি হোমিওতে ভাল হওয়া সম্ভব তবে আপনাকে ধৈর্য্য ধরে ঔষধ সেবন করতে হবে। তিনি ১৫ দিনের ঔষধ দিলেন। রোগী জানালেন যে, তিনি নিয়মিত সময় মিলিয়ে ঔষধ সেবন করতে পারছেন না। কয়েকদিন ঔষধ সেবনের পর রোগ একটু ভাল হয়ে আবার আগের মতই অবস্থায় ফিরে গেল। চিকিৎসক রোগীকে ঔষধ নিয়মিত সেবনের পরামর্শ দিলেন। এই রোগী ১৫ দিন পর আর ঔষধের জন্য আসলেন না। এমনকি কোননরূপ যোগাযোগ করলেন না।
ঘটনা - ২ - রোগী নিজেই সুস্থ থাকতে সচেতন না।
সময়ঃ মে, ২০১৮ইং । একজন রোগী মারাত্মক উচ্চ রক্ত চাপে ভুগছেন। কয়েক বছর আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, কিন্তু ডাক্তার সাহেবেরা কোনভাবেই রক্তচাপ কমাতে না পেরে অবশেষে রিলিজ দিয়ে দেন। এখন, হোমিওপ্যাথি সেবনে ইচ্ছুক। কিন্তু তিনি সিগারেট না খেলেও মুখে গুল দেন। ১ সপ্তাহ তিনি গুল সেবন বন্ধ রাখলেন এবং নিয়মিত ঔষধ সেবন করলেন। তার রক্ত চাপ খুবই আদর্শ মানে চলে আসল। হঠাৎ, একদিন ফোন আসল রোগীর রক্তচাপ এলোমেলো এবং তিনি খুব খারাপ অনুভব করছেন। ঔষধ পরিবর্তনেও কাজ হল না। পরে তার স্ত্রীর নিকট থেকে জানা গেল, আসলে তিনি আবার গুল ব্যবহার শুরু করেছেন, আর তাই হয়ত ঔষধে কাজ হচ্ছে না। এবং পরিচিত হওয়ায় রোগীর বাসায় বেশ কিছুদিন যাতায়াতে লক্ষ করলাম যে, রোগীর বাসায়, ইলিশ মাছ, গরুর মাংস সবচেয়ে বেশী খাওয়া হয়। অথচ তার উচ্চ রক্ত চাপ বাড়াতে এই গরুর মাংস, ইলিশ মাছ এবং গুলই যথেষ্ট।
01711201018 Bkash এ 2050 Taka সার্ভিস চার্জ ( ভিজিটিং ফী, ২৪ ঘন্টা সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সার্ভিস, হট লাইন সাপোর্ট সার্ভিস ) বাবদ পে করে 01711201018 WhatsApp এ মেসেজ দিন। আপনার অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য সকল রিপোর্ট এর ছবি দিন। কোন টেস্ট দরকার হলে করতে দেয়া হবে। এরপর সকল রিপোর্ট সহ সরাসরি চেম্বারে বা অনলাইনে রোগী দেখান। কুরিয়ারে ঔষধ পাঠিয়ে দেয়া হবে।
সার্ভিস চার্জ শুধু মাত্র ১ বার নেয়া হয়। ঔষধ খরচ আলাদা।
সরাসরি চেম্বারঃ অব্যর্থ হোমিও, সুফিয়া বেকারি মোড়, সাভার, ঢাকা।
অনলাইন চেম্বারঃ 01711201018 WhatsApp