রোগ আরোগ্যের ক্ষেত্রে মনের আস্থা বনাম স্বল্প মূল্য

[ আর্টিকেলটি পড়া হয়েছে 119 বার ]

Category : General,


তারিখঃ ১১ই আগস্ট, ২০১৮ইং
ঘটনা-১ঃ
একজন রোগী হোমিওপ্যাথিতে বিশ্বাসী। তিনি টেবিল ভেঙ্গে পড়ে গিয়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। ৩ দিন ধরে এলোপ্যাথি ব্যথা নাশক ঔষধের চিকিৎসায় তিনি ব্যথা থেকে মুক্তি পাচ্ছিলেন না। তাকে সামান্য একটু হোমিও ঔষধ দেয়া হল। ৩ দিনের মধ্যে তার ব্যথা ৫০% ভাল। ৭দিন পর তার ব্যথা একেবারেই নাই।

ঘটনা-২ঃ
একজন রোগী আসলেন পেটের সমস্যা নিয়ে। দীর্ঘ ২ বছর যাবৎ তিনি এলোপ্যাথিক গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করেও কোনরূপ ফল না পেয়ে হতাশ। ওনার পাকস্থলিতে গ্যাস্ট্রিক সমস্যা হতে প্রাইমারি আলসার এর রূপ ধারন করেছে। তাকে বলা হল যে তিনি যদি নিয়ম মেনে ঔষধ সেবন করেন তবে তিনি সুস্থ হতে পারেন বলে আশা করছি। তাকে কোষ্ঠকাঠিন্যের জন্য একটি ঔষধ দেয়া হল, কয়েকদিনের মধ্যেই জানালেন তার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে এখন মনে হয় পায়খানা বেশীই হচ্ছে। ঔষধের ডোজ কমিয়ে দেয়া হল। রুচির ঔষধ দেয়া হল। কয়েকদিন পরে জানালেন, "আজ ভরপুর কাচ্চি খেলাম, হাফ কেজি গোস খেয়েছি। অনেকদিন পর মনের ইচ্ছা মত খাবার খেলাম। " আরো কিছু দিন পর ছোট কয়েকটি ঔষধের দানা দেয়া হল, ৩ দিন পর জানালেন, ম্যাজিক লাগছে, পেটের সমস্যা প্রায়ই নাই। তবে সামান্য একটু সমস্যা আছে। অনাকে জিজ্ঞেস করলাম,
ডাক্তারঃ বলেন তো, আপনি যখন হাঁটেন, আপনার কি মনে হয় কেউ আপনার পিছনে হাঁটছে।
রোগীঃ ভাই আপনি কী করে এই কথা জানেন ? এটা তো আপনাকে আমি বলি নাই ? (অবাক হয়ে) আপনাকে বলতেই হবে আপনি কীভাবে জানলেন ?
ডাক্তারঃ আপনার অবশিষ্ট ছোট্ট সমস্যার সাথে মনের এই অবস্থার মিল আছে। তাই জিজ্ঞেস করলাম। এটা আমার শিক্ষা এবং অভিজ্ঞতা।
রোগীঃ জ্বী, আপনার কথা ঠিক আছে।
ডাক্তারঃ খুব শীঘ্রই এই সমস্যা সমাধান হয়ে যাবে।
রোগীঃ ধন্যবাদ।

ঘটনা-৩ঃ
খুব কোষ্ঠ-কাঠিন্য নিয়ে আসা একজন বয়ষ্ক রোগীকে ঔষধ দেয়া হল। রোগীর ছেলে দারোয়ান এর চাকুরি করেন, পাশাপাশি সিজনাল ব্যবসা করে বাড়তি আয় রোজগার আছে, তাই তাকে নিন্মবিত্ত মনে হলেও আসলে তার আর্থিক সামর্থ্য ভাল। কোন প্রকার ভিজিট না রেখে নামকাওয়াস্তে ঔষধের সর্বনিন্ম মূল্য রেখে ঔষধ দিলাম। কয়েকদিন পর রোগী জানালেন, ঔষধে তার কাজ হয় নাই। লক্ষণ অনুসারে পরবর্তী ঔষধ দিতে গেলে রোগীর লোক জানালেন, তিনি বড় ডাক্তার দেখাবেন।
এইখানে রোগীর সাইকোলজি হল, ভিজিট ছাড়া, কমদামী ঔষধে কী আর কাজ হবে ? বেশী টাকা ভিজিটের বড় ডাক্তার দেখাতে হবে। যেখানে অনেক টাকার টেস্ট দেয়া হবে, কয়েক হাজার টাকার দামী দামী ঔষধ কিনে খেতে হবে। আর তাতেই রোগ ভাল হবে।
উল্লেখ্য যে, এই রোগী পানের সাথে প্রচুর পরিমাণে তামাক পাতা খেয়ে থাকেন।
আমার অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, যে সব রোগী প্রচুর পরিমাণে তামাকজাত দ্রব্য সেবন করেন, তারা এই তামাকের পিছনে প্রচুর টাকা খরচ করেন। এই তামাকের কারনে তাদের শরীরে হোমিওপ্যাথি বা এলোপ্যাথি কোন ঔষধই খুব দ্রুত কাজ করে না। ফলে, এই রোগীরা বারবার ডাক্তার বদলাতে থাকেন এবং বেশী টাকার টেস্ট দিয়ে দামী ঔষধ দিলে তবেই মানসিক শান্তি পেয়ে থাকেন।

ঘটনা-৪ঃ
একজন ধুমপায়ী নাপিত তার কিছু সমস্যা নিয়ে আসেন। পেশার কথা কেন বললাম ? একটু পরেই বুঝতে পারবেন। বললাম তামাকজাত দ্রব্য সেবনে ঔষধ কাজ করবে না। তিনি জানালেন, সুস্থ হতে চায়, তাই তামাক ছেড়ে দিবেন। ভিজিট না রেখে, সর্বনিন্ম মূল্যে ঔষধ দিয়ে দিলাম। এরপরেও ঔষধের মোট মূল্য ৭০০টাকা থেকে ৩০০টাকা দিয়ে বললেন, স্যার পরে দিব বাকিটা। একসপ্তাহ পরে ২০০টাকা দিয়ে বললেন স্যার আগামী সপ্তাহে বাকিটা দিব। পরের সপ্তাহে তাকে আরেকটি ঔষধ দেয়ার কথা, সেইজন্য মোবাইল করলাম ঔষধ নিতে (বকেয়া টাকার কথা কিছুই বলি নাই)।
তিনি আমাকে জানালেন, - " স্যার আমি আর হোমিও খাব না। কাজ হয় না। আমি হাসপাতালে আসছি, ডাক্তার দেখাইছি, অনেকগুল টেস্ট দিয়েছে, দেখি কি হয় ?"
আমি তাকে আমার বকেয়া টাকার কথা তো বললামই না, বরং বললাম, ঠিক আছে, আপনার যা ভাল মনে হয় তা করেন।

*** যাকে খুবই কম আয়ের মানুষ মনে করে ভিজিট নিলাম না, বাকিতে ঔষধ দিয়ে দিলাম। তিনিই কিনা এখন কয়েক হাজার টাকার টেস্ট আর কয়েক হাজার টাকার ঔষধ কিনার জন্য দৌড়াচ্ছেন। এই ২০১৮ইং সালে ৭০০টাকা খুবই কচিৎ কারো কাছে বেশী মনে হলেও বর্তমান আর্থসামাজিকের প্রেক্ষাপটে এটা কোন টাকাই না। বর্তমানে একজন এলোপ্যাথিক ডাক্তারের ভিজিট ৬০০-৩০০০টাকা। একপাতা গ্যাস্ট্রিকের ঔষধের দাম ১০০টাকা। একটা সিগারেটের দাম ১২ টাকা।

পরিশেষেঃ
সমসাময়িক হোমিওপ্যাথি ডাক্তারগন এই মূহুর্তে রোগীদের থেকে ভিজিট ও ঔষধ সহ ১৫০০-৫০০০ টাকা করে নিচ্ছেন। সেইখানে এত কম মূল্যে সেবা ও ঔষধ রোগীর মনে প্রশ্ন তৈরী করছে এবং স্বল্প মূল্যের কারণে তাদের আস্থা হারাচ্ছে। ঘটনা-৩ এবং ঘটন-৪ এর রোগী মাত্র ৪-৫ দিন ঔষধ সেবন করেছেন এবং পরবর্তী চিকিৎসার সুযোগই দিলেন না।

উপরোক্ত ঘটনা থেকে এইটুকু বুঝা গেল যে, মানুষের রোগ আরোগ্যে আর মনের আস্থা বা বিশ্বাস দরকার। আর এই জন্য সারা বিশ্বে এখন রোগীদের মেডিটেশন করানো হয় আরোগ্যের জন্য। এবং এর ফলাফল সন্তোষজনক। আর হোমিওপ্যাথি কিন্তু কোন রোগের নয় বরং রোগীর তথা রোগীর মনের অবস্থার চিকিৎসা করে থাকে।

লেখকঃ ডাঃ মাসুদ ইবনে ওসমান




আপনি কি এই ক্যাটাগরির রোগ সম্পর্কে জানতে চান?

Category: General
Article : 41
1. . রক্তাল্পতা - রক্তহীনতা [ 294 ]
2. . প্লুরিসি [ 235 ]
3. . শিশুর - তড়কা, আক্ষেপ, মৃগী [ 227 ]
4. . জল উদরী [ 225 ]
5. . পড়তে ইচ্ছে করে না [ 215 ]
6. . ক্ষুধা ও ক্ষুধাহীনতা [ 213 ]
7. . শিশুর মলাশয় বের হওয়া [ 209 ]
8. . চুল পাকা [ 208 ]
9. . নিউমোনিয়া [ 205 ]
10. . কোমর ব্যথা বা কটি ব্যথা [ 201 ]
11. . শিশুর ন্যাবা জন্ডিস [ 201 ]
12. . পতঙ্গ দংশন [ 194 ]
13. . গর্ভাবস্থায় প্রস্রাবে এলবুমিন [ 194 ]
14. . শিশুর নাভী রোগ [ 193 ]
15. . স্তন প্রদাহ [ 192 ]
16. . ডায়াবেটিস ফুট গ্যাংরিন [ 188 ]
17. . সর্দি - পুরাতন [ 186 ]
18. . কষ্টকর সঙ্গম, সহবাসে অনীহা [ 185 ]
19. . টিউমার/আব/অর্বুদ [ 182 ]
20. . মাথা ব্যথা [ 180 ]
21. . স্মৃতিশক্তির দূর্বলতা [ 179 ]
22. . শিশুর ধনুষ্টঙ্কার [ 178 ]
23. . ব্রঙ্কাইটিস [ 178 ]
24. . নখকুনি [ 177 ]
25. . শোথ [ 177 ]
26. . অন্ডকোষের পীড়া [ 174 ]
27. . অঞ্জনি [ 174 ]
28. . জন্ডিস ( পান্ডু ) [ 171 ]
29. . চোখে আঘাত [ 170 ]
30. . জল বসন্ত [ 169 ]
31. . কৃমি [ 169 ] -
32. . সর্দি - তরুন [ 167 ]
33. . অগ্নিদগ্ধ, আগুনে পোড়া [ 166 ]
34. . কাটা ফুটা [ 162 ]
35. . শিশুর চোখ উঠা, চোখ প্রদাহ [ 162 ]
36. . বেরিবেরি বা ভিটামিনের অভাবে শোথ [ 161 ]
37. . গর্ভাবস্থায় অখাদ্যে রুচি [ 152 ]
38. . মেদ - ওজন - হ্রাস - বৃদ্ধি [ 150 ]
39. . থাইরয়ডিজম [ 149 ] -
40. . হার্নিয়া ( অন্ত্রবৃদ্ধি ) [ 133 ]
41. . বাত-ব্যথা [ 129 ]


কীভাবে রোগী দেখাবেন ?

অনলাইনে এপয়েন্টমেন্ট, হটসএপে রোগী দেখা, কুরিয়ারে ঔষধ

01711201018 Bkash এ 2050 Taka সার্ভিস চার্জ ( ভিজিটিং ফী, ২৪ ঘন্টা সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সার্ভিস, হট লাইন সাপোর্ট সার্ভিস ) বাবদ পে করে 01711201018 WhatsApp এ মেসেজ দিন। আপনার অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য সকল রিপোর্ট এর ছবি দিন। কোন টেস্ট দরকার হলে করতে দেয়া হবে। এরপর সকল রিপোর্ট সহ সরাসরি চেম্বারে বা অনলাইনে রোগী দেখান। কুরিয়ারে ঔষধ পাঠিয়ে দেয়া হবে।
সার্ভিস চার্জ শুধু মাত্র ১ বার নেয়া হয়। ঔষধ খরচ আলাদা।
সরাসরি চেম্বারঃ অব্যর্থ হোমিও, সুফিয়া বেকারি মোড়, সাভার, ঢাকা।
অনলাইন চেম্বারঃ 01711201018 WhatsApp