[ আর্টিকেলটি পড়া হয়েছে 73 বার ]
Category : Homeopathy,
রেপার্টরী তে স্থান কাল পাত্র ভেদে, একেক ক্ষেত্রে বা একেক সমস্যায় হ্রাস বৃদ্ধি একেক রকম। যেমন, কোমর ব্যথার হ্রাস বৃদ্ধি আর জরের হ্রাস বৃদ্ধি আলাদা হবে। এইভাবে হাজার হাজার হ্রাস বৃদ্ধি আছে। আপনি কি আপনার রোগীকে রেপার্টরী হতে সিরিয়াল দিয়ে জিজ্ঞেস করা শুরু করবেন?
এটা কাজের থেকে আড়ম্বর বেশি করবে।
এইভাবে রেপার্টরী হতে হ্রাস বৃদ্ধি নিয়ে প্রশ্ন করলে হাজারটা প্রশ্ন করতে হবে। তাছাড়া, আপনি, সুনির্দিষ্ট ভাবে গোসলে বৃদ্ধি জিজ্ঞেস করলে রোগী আপনার প্রশ্নে ফোকাস দিতে গিয়ে তার নিজের হ্রাস বৃদ্ধি স্কীপ করতে পারে। তাই এইভাবে নির্দিষ্ট করে হ্রাস বৃদ্ধি প্রশ্ন করা নিষিদ্ধ। এবং ভুল পদ্ধতি। এ যাবত কালের যত বই পড়েছি। সকল বইতে এটাই লিখাছিল যে, রোগীকে নির্দিষ্ট করে প্রশ্ন না দিয়ে কৌশলে তার থেকে উত্তর বের করে নিতে হবে।
রোগীকে প্রশ্ন ছুড়ে দিতে হবে, তার ** কষ্ট কখন বাড়ে কখন কমে, কখন সে ভালো থাকে?
রোগি নিজেই তখন, তার হ্রাস বৃদ্ধি বলা শুরু করে। যেমন রোগী নিজেই বলে ভাই, সকালে খুব ব্যথা আস্তে আস্তে চলাফেরা করলে দিনে কমতে থাকে, রাতে শুইলে আবার বাড়তে থাকে।
এখানে কি পেলাম?
বৃদ্ধি - বিশ্রামে, রাতে, শীতলতায়, ১ম সঞ্চালনে।
হ্রাস - কিছুক্ষণ সঞ্চালনে, দিনে, গরমে,
এভাবে রোগীর কথা থেকে, রেমেডি অনুসারে হ্রাস বৃদ্ধি বের করতে পারা হল, চিকিৎসক এর দক্ষতা। এটা অর্জন করতে হলে, চিকিৎসক কে মেটেরিয়া মেডিকার রেমেডি গুলোর হ্রাস বৃদ্ধি ভালো করে জানতে হবে। চিকিৎসক যখন জানবেন, তখন, রোগীর কথা শুনতে শুনতে তার মধ্যে ঔষধ চিত্র ফুটে উঠবে।
যে সকল রোগী আগে হোমিও চিকিৎসক দেখায় নি বা কমন সেন্স একটু কম, তাদের দুই একটা উদাহরণ দিলে বুঝে যায়।
মোট কথা আমি বলতে চাই, রেপার্টরীর ১০ হাজার হ্রাস বৃদ্ধি জিজ্ঞেস না করে কৌশলে বের করে নিতে হবে। সেজন্য মেটেরিয়া মেডিকা আয়ত্বে থাকা চাই। তা না হলে, কোন চিকিৎসক এত রুব্রিক আয়ত্বে আনতেও পারবে না, সঠিক ঔষধ নির্বাচন করতে পারবে না।
বাস্তবতা হল, আপনি রেপার্টরী হতে বই লিখেন বলে, রেপার্টরী আয়ত্বে আনতে উৎসাহ দিচ্ছেন। আর আমি মেটেরিয়া মেডিকা নিয়ে সফল বলে, মেটেরিয়া মেডিকা আয়ত্বে আনতে উৎসাহ দিচ্ছি।
যে কোন চিকিৎসা ব্যবস্থায় যে চিকিৎসক মেডিসিনে যত দক্ষ সফলতাও তত বেশি। শর্টকাটে সফলতা আসে না। পরিশ্রম সফলতা আনে। তাই বলে গাধার মত পরিশ্রম নয়।
01711201018 Bkash এ 2050 Taka সার্ভিস চার্জ ( ভিজিটিং ফী, ২৪ ঘন্টা সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সার্ভিস, হট লাইন সাপোর্ট সার্ভিস ) বাবদ পে করে 01711201018 WhatsApp এ মেসেজ দিন। আপনার অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য সকল রিপোর্ট এর ছবি দিন। কোন টেস্ট দরকার হলে করতে দেয়া হবে। এরপর সকল রিপোর্ট সহ সরাসরি চেম্বারে বা অনলাইনে রোগী দেখান। কুরিয়ারে ঔষধ পাঠিয়ে দেয়া হবে।
সার্ভিস চার্জ শুধু মাত্র ১ বার নেয়া হয়। ঔষধ খরচ আলাদা।
সরাসরি চেম্বারঃ অব্যর্থ হোমিও, সুফিয়া বেকারি মোড়, সাভার, ঢাকা।
অনলাইন চেম্বারঃ 01711201018 WhatsApp