
[ আর্টিকেলটি পড়া হয়েছে 171 বার ]
Category : Homeopathy,
হোমিওপ্যাথির ফিলোসফি কি ?
আমরা সবাই জানি এবং বুঝি যে, আপনার কোন ক্ষত রোগ হল, তখন আপনার মনে ও শরীরে নানা রকম পরিবর্তন আসবে। এই ক্ষত হতে জীবানু যুক্ত পুঁজ নিয়ে কোন সুস্থ মানুষকে খাওয়ানো হলে, সাথে সাথে তার শরীরে ইনফেকসন হবে এবং সে ঐ রোগে আক্রান্ত হবে। তখন তার দেহ-মনে আপনার মতই কিছু পরিবর্তন আসবে।
হোমিওপ্যাথি মতে,
এই ক্ষত হতে জীবানু যুক্ত পুঁজ নিয়ে বিশেষ পদ্ধতিতে শক্তিকৃত করা হলে তখন তা ঔষধে পরিণত হয়। এরপর, একই ক্ষত রোগে আক্রান্ত উক্তব্যক্তি বা অন্য রোগীকে এই ঔষধ দেয়া হলে তার ক্ষত আরোগ্য হবে। আবার, কোন সুস্থ মানুষকে এই ঔষধ স্থুল ( অতিরিক্ত ) মাত্রায় সেবন করানো হলে তার মধ্যে ঐ ক্ষত রোগ দেখা দিবে এবং দেহ-মনে কিছু পরিবর্তন আসবে। পূণরায় সুক্ষ্ম ( আনবিক ) মাত্রায় সেবন করানো হলে, ক্ষত আরোগ্য হবে এবং দেহ-মনের পরিবর্তন ঠিক হয়ে যাবে।
ইঁদুরের প্রস্রাব সংগ্রহ করে তাকে শক্তিকরন পদ্ধতিতে ঔষধে পরিণত করার পর, একজন সুস্থ মানুষকে স্থুল ( অতিরিক্ত ) মাত্রায় সেবন করানো হল। তার ভাল দাঁতগুলো ক্ষয় হতে থাকল এবং সে ভীতু ঘরকুনো আচরন দেখাচ্ছে। এইবার, কোন ভীতু ঘরকুনোর যদি দাঁত ক্ষয় হতে থাকে তাকে সুক্ষ্ম ( আনবিক ) মাত্রায় এই ঔষধ দেয়া হলে, তার দাঁতের ক্ষয় বন্ধ হবে, ভয় ও ঘরকুনো স্বভাব দূর হয়ে যাবে।
অর্থাৎ, স্থুল ( অতিরিক্ত ) মাত্রায় সেবনে সুস্থ দেহে রোগ তৈরী হবে, আবার সুক্ষ্ম ( আনবিক ) মাত্রায় সেবনে আরোগ্য হবে। রোগীর দেহ-মনের লক্ষন মিলিয়ে কোন রোগীকে দিলে সে আরোগ্য হবে।
সূতরাং, এখন কোন রোগী আপনার কাছে জ্বর নিয়ে আসল, আপনি তাকে ভুল ঔষধ দিলে তার জ্বর যাবে না।
তাই, আয়ুর্বেদিক বা এলোপ্যাথিতে ডাক্তারি পাশের সার্টিফিকেট অর্জনের পর রোগ ও ঔষধ নিয়ে পড়াশুনা করে, রোগীকে রোগের ঔষধ দেয়া গেলেও হোমিওপ্যাথিতে আপনার যতই সার্টিফিকেট থাকুক না কেন ? যতই রোগ আর ঔষধ নিয়ে পড়াশুনা করেন না কেন ? রোগীর দেহ-মনের লক্ষনের সাথে মিল রেখে ঔষধ বাছাই করে দিতে না পারলে আরোগ্য হবে না।
তাহলে, এইখানে আমরা দেখতে পাই যে, একজন হোমিওপ্যাথ চিকিৎসকের অন্যান্য প্যাথির চিকিৎসকের তুলনায় ২টি গুন অতিরিক্ত থাকা দরকার।
১। রোগীর দেহ-মনের লক্ষন সংগ্রহ করতে পারা।
২। লক্ষণের সাথে মিলিয়ে হাজার ঔষধ থেকে উপযুক্ত ঔষধ বাছাই করা।
যিনি যত সুক্ষভাবে এই লক্ষণ মিলাতে পারবেন, তিনিই তত দক্ষ চিকিৎসক হতে পারবেন।
হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনেক কঠিন, জটিল, সুক্ষ্ম এবং সফল পদ্ধতি। এখানে ভূলের কোন ক্ষমা নাই। তাই, আপনি হোমিওপ্যাথ চিকিৎসক হলে আপনাকে প্রচুর পড়াশুনা করতে হবে।
01711201018 Bkash এ 2050 Taka সার্ভিস চার্জ ( ভিজিটিং ফী, ২৪ ঘন্টা সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সার্ভিস, হট লাইন সাপোর্ট সার্ভিস ) বাবদ পে করে 01711201018 WhatsApp এ মেসেজ দিন। আপনার অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য সকল রিপোর্ট এর ছবি দিন। কোন টেস্ট দরকার হলে করতে দেয়া হবে। এরপর সকল রিপোর্ট সহ সরাসরি চেম্বারে বা অনলাইনে রোগী দেখান। কুরিয়ারে ঔষধ পাঠিয়ে দেয়া হবে।
সার্ভিস চার্জ শুধু মাত্র ১ বার নেয়া হয়। ঔষধ খরচ আলাদা।
সরাসরি চেম্বারঃ অব্যর্থ হোমিও, সুফিয়া বেকারি মোড়, সাভার, ঢাকা।
অনলাইন চেম্বারঃ 01711201018 WhatsApp