[ আর্টিকেলটি পড়া হয়েছে 97 বার ]
Category : Sex, Male
বীর্য ও শুক্রানু কম হবার অনেকগুলো কারনের মধ্যে একটি হল পুরুষালী হরমোন এর স্বল্পতা। এই হরমোনগুলর মধ্যে অন্যতম হল টেস্টোস্টেরন।
আমাদের চারপাশে এমন অনেক পুরুষ রয়েছে। হরমোন পরীক্ষা এবং সিমেন এনালাইস পরীক্ষার মাধ্যমে এ ব্যাপারে নিসচিত হওয়া যায়।
টেস্টোস্টেরন বা পুরুষ হরমোন কম হওয়ার কারণ --
১। প্রচুর পরিমাণে উচ্চ ফ্যাট যুক্ত খাবার।
২। ব্যায়ামে অনীহা।
৩। বাণিজ্যিক দুধের মতো যাতে উচ্চমাত্রায় ট্রান্স-ফ্যাট রয়েছে বা মাইক্রোওয়েভে তৈরি রান্না।
৪। বাণিজ্যিক দুধ দই পনির।
৫। প্যাকেটজাত খাবার।
৬। মাইক্রোওয়েভে তৈরি খাবার
মনে রাখবেন আপনার ভুঁড়ি যত বাড়বে, যত শরীরে মেদ জমবে, টেস্টোস্টেরন সেই অনুপাতেই কমবে। তাই টেস্টোস্টেরন বাড়াতে হলে শরীরে মেদ জমতে দেবেন না। এ জন্য ঘাম ঝরাতে হবে।
যে পাঁচ খাবারে টেস্টোস্টেরন বাড়ে:
১. ডিম
২. গরুর মাংস
৩. অ্যালমন্ডস বাদাম
৪. কাজুবাদাম
৫. নারকেল তেল
৬. মধু
৭. কালোজিরা
উপরে উল্লিখিত খাবারগুলো হল স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাটের উত্স, যার মধ্যে থাকে কোলেস্টেরল। যে কোলেস্টেরল থেকে আমাদের শরীরে টেস্টোস্টেরন তৈরি হয়। তা বলে বেশি বেশি সম্পৃক্ত ফ্যাট আবার না-খাওয়াই ভালো। একটা ভারসাম্য বজায় রাখতে হবে। খুব কম খেলে যেমন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা একদম কমে যাবে, আবার বেশিমাত্রায় হার্টের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।
-----------------------------------------------------------
বীর্য ও শুক্র উৎপাদন বৃদ্ধি করার উপায় -
শুক্রাণুর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বলে মনে করা হয় যদি প্রতি মিলিলিটার বীর্যে ১৫ মিলিয়নের কম শুক্রাণু থাকে। এ সমস্যাকে অলিগোস্পার্মিয়া বলা হয়।
শুক্রানুর সংখ্যা কম হলে বাচ্চা উৎপাদনে সমস্যা হয়। যদি কোন বীর্যে কোন শুক্রানু না থাকে, তাহলে সেই অবস্থাকে এজোস্পার্মিয়া বলে। অপর্যাপ্ত ও অনুন্নত শুক্রানু উৎপাদন পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম সাধারণ কারণ। প্রায় ১৫ শতাংশ দম্পতি এই সমস্যায় ভুগছেন এবং ধীরে ধীরে এর পরিমাণ বাড়ছে।
কম শুক্রানুর কারণ কি?
১। অন্ডকোষ বা জনতন্ত্রের বিশেষ কোন রোগের কারনে।
২। নিয়মিত ব্যায়াম না করা।
৩। ঘন ঘন গরম জলে গোসল করা বা গরম স্থানে দীর্ঘ সময় বসে থাকা - ইত্যাদি অণ্ডকোষে তাপমাত্রা বৃদ্ধি করতে পারে ।
৪। অত্যধিক ধূমপান ও মদ্যপান করলে শুক্রাণুর সংখ্যাও কমতে পারে ।
৫। হরমোনের ভারসাম্যের উপর চিন্তা একটি বৃহত্তর প্রভাব ফেলে যা শুক্রাণু উৎপাদনে প্রভাব ফেলতে পারে।
৬। ইলেক্ট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি এবং রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গ শুক্রানুর সংখ্যা কমাতে পারে।
শুক্রানুর সংখ্যা বাড়ানোর ঘরোয়া পদ্ধতি:
বিভিন্ন প্রাকৃতিক প্রতিকার এবং অন্যান্য পদ্ধতি রয়েছে যা আপনাকে শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করতে পারে এবং আপনার শুক্রানুর গুনগত মান উন্নতি করতে সাহায্য করে।
অশ্বগন্ধা:
অশ্বগন্ধা শুক্রানুর সংখ্যা, বীর্য এবং শুক্রানুর গতিশীলতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। অশ্বগন্ধা সম্পূর্ণ হরমোনের ভারসাম্য বজায় রাখার জন্য অন্তঃস্রাবী প্রণালিকে সমর্থন করে। এটি আপনার সমগ্র শরীরকে সুস্থ রাখে, জীবন শক্তিকে বৃদ্ধি করে এবং চিন্তাকে কম করতে সাহায্য করে। এক গ্লাস গরম দুধে আধা চা চামচ অশ্বগন্ধা গুঁড়ো মেশান। কয়েক মাসের জন্য এটি দিনে দুবার করে পান করুন।
ব্যায়াম:
নিয়মিত ব্যায়াম এবং একটি স্বাস্থ্যকর খাদ্য স্বাভাবিক মাত্রায় শরীরের ওজন বজায় রেখে উর্বরতা বৃদ্ধি করে এবং চিন্তা থেকে আরাম দিয়ে প্রজনন ক্ষমতা বাড়িয়ে তোলে। কিন্তু মনে রাখবেন যে অত্যধিক ব্যায়াম (যেমন ম্যারাথন এবং সম্পর্কিতপ্রশিক্ষণ) বন্ধ্যাত্ব কারণ হতে পারে কারণ এটি মহিলাদের মধ্যে ঋতুস্রাব (ঋতুস্রাবের অনুপস্থিতি) এবং পুরুষদের মধ্যে কম শুক্রাণু তৈরি করতে পারে ।
স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন:
যৌন স্বাস্থ্যের উন্নতির জন্য সঠিক খাবার খান । প্রচুর পরিমাণে তাজা ফল, শাকসবজি, পুরো শস্য এবং মটরশুটি খান যা উর্বরতা বৃদ্ধি সাহায্য করতে পারে । পরিশোধিত কার্বোহাইড্রেট, কফি, চাইত্যাদি এড়িয়ে চলার চেষ্টা করুন ।
শক্ত অন্তর্বাস পরা বন্ধ করুন:
যেমনটা আগেই উল্লেখ করা হয়েছে যে, শক্ত অন্তর্বাস আপনার শরীরের কাছাকাছি অণ্ডকোষের ওপর প্রভাব ফেলে, তাদের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে এবং শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মানের ওপর প্রভাব ফেলতে পারে।
বীর্য উৎপাদন করার মূল উপায় হল পুষ্টিকর ও ভিটামিন জাতীয় খাবার খাওয়া। দৈনন্দিন খাবার তালিকায় কিছু পরিমান পুষ্টিকর খাবার খেলে পুরুষদের বীর্যের পরিমাণ এবং বীর্যের গুণগত মান বৃদ্ধি পাবে।
বীর্য উৎপাদনকারী খাবারঃ
বীর্য উৎপাদনকারী বিভিন্ন ধরনের খাবার রয়েছে যা খেলে প্রচুর পরিমানে পুরুষদের বীর্য বৃদ্ধি পায়। এর মধ্যে ভিটামিন সি (লেবু ,আঙ্গুরের জুস ) জাতীয় ফলে প্রচুর পরিমানে এন্টিঅক্সিডেন বিদ্যমান থাকে এবং তৈলাক্ত মাছে আছে ওমেগা-৩ ফ্যাটি এসিড যা স্পার্মের গুন বাড়াতে সহায়ক যা পুরুষের ঘন বীর্য উৎপাদন বৃদ্ধি ও বীর্যের মান উন্নত করে। এমন আরো আনেক খাবার আছে যা প্রচুর বীর্য উৎপাদন বৃদ্ধি করে থাকে চলুন নিম্নে সেই খাবার সম্পর্কে কিছু তথ্য জেনে আসিঃ
১) কালোজিরাঃ কালোজিরায় রয়েছে গুরুত্বপূর্ণ অ্যামোইনো এসিড, ২১ শতাংশ প্রোটিন এবং ৩৮ শতাংশ শর্করা। নিয়মিত নিয়ম করে কালোজিরা খেলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় যা বীর্য উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে।
২) কলা:- কলা স্পার্মের পরিমাণ বৃদ্ধি করে। কলায় বোমেনাইল নামের বিশেষ এক ধরণের এঞ্জাইম আছে যা যৌন উদ্দিপক হরমোন গুলোকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও কলায় ভিটামিন বি১, ভিটামিন এ ও ভিটামিন সি আছে যেগুলো শরীরের শক্তি বাড়ায় এবং বীর্য উত্পাদন করতে সহায়তা করে।
৩) রসুনঃ রসুনে আছে সেলেনিয়াম নামক অ্যান্টি অক্সিডেন্ট যা যৌনঅঙ্গের সক্রিয়তা বাড়ায়। প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘ স্থায়ী হয় । তবে রসুন খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খেলে ভালো ফল পাবেন।
৪) ভিটামিন সি জাতীয় ফলঃ ভিটামিন সি জাতীয় ফলে প্রচুর পরিমানে এন্টিঅক্সিডেন বিদ্যমান থাকে যা পুরুষের বীর্যের মান উন্নত করে। ভিটামিন সি আছে যে ফল গুলিতে সেগুলি হলঃ লেবু,আঙ্গুর, মাল্টা, জাম্বুরায়, পাকা পেঁপে, আনারস ইত্যাদি।
৫) ডার্ক চকোলেট:- ডার্ক চকোলেট স্পার্মের পরিমাণ বাড়ায় এবং গুনাগুণ বৃদ্ধি করে। ডার্ক চকোলেট অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা যৌন উত্তেজনা বৃদ্ধিতে ভূমিকা রাখে। ডার্ক চকোলেটে এল-আর্গিনাইন এইচসিএল এবং অ্যামিনো অ্যাসিডও রয়েছে। এই উপাদানগুলি শুক্রাণুর সংখ্যা এবং শুক্রাণুর পরিমাণ বাড়িয়ে তোলে।
৬) অন্যান্য খাদ্যঃ রসুন, চীনাবাদাম,মধু, কালোজিরা, কুমড়া বীজ, কিসমিস, ভিটামিন সি, ই, ডি ইত্যাদি জাতীয় খাবার বেশি করে গ্রহণ করবেন যা আপনার শুক্রানুর সংখ্যা বৃদ্ধি করে। এই খাদ্য গুলি বীর্য উৎপাদন বৃদ্ধি ও বীর্যের পরিমাণ বাড়াতে সাহায্য করে।
বীর্য উৎপাদন করার প্রাথমিক উপায়ঃ
০১) আপনার অন্ডকোষ ঠান্ডা রাখুন।
০২) ঘন ঘন বীর্যপাত (যৌন মিলন/হস্তমৈথুন) যাতে নাহয় সেদিকে খেয়াল রাখবেন।
০৩) স্ট্রেস বা দুশ্চিন্তা থেকে দূরে থাকুন।
০৪) ধুমপান, মদ্যপান, নেশাদ্রব্য থেকে দূরে থাকুন।
০৫) প্রতিদিন ব্যায়াম করুন।
০৬) মাছ, মাংস, ডিম, ফল ও সবজি প্রচুর পরিমানে খান।
০৭) উচ্চ শর্করা যুক্ত খাবার এড়িয়ে চলুন।
| 1. 1455_Shafikul Islam => বিশুদ্ধ হোমিওপ্যাথি তে যৌন সমস্যার সমাধান। [ 96 ] |
01711201018 Bkash এ 2050 Taka সার্ভিস চার্জ ( ভিজিটিং ফী, ২৪ ঘন্টা সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সার্ভিস, হট লাইন সাপোর্ট সার্ভিস ) বাবদ পে করে 01711201018 WhatsApp এ মেসেজ দিন। আপনার অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য সকল রিপোর্ট এর ছবি দিন। কোন টেস্ট দরকার হলে করতে দেয়া হবে। এরপর সকল রিপোর্ট সহ সরাসরি চেম্বারে বা অনলাইনে রোগী দেখান। কুরিয়ারে ঔষধ পাঠিয়ে দেয়া হবে।
সার্ভিস চার্জ শুধু মাত্র ১ বার নেয়া হয়। ঔষধ খরচ আলাদা।
সরাসরি চেম্বারঃ অব্যর্থ হোমিও, সুফিয়া বেকারি মোড়, সাভার, ঢাকা।
অনলাইন চেম্বারঃ 01711201018 WhatsApp