[ আর্টিকেলটি পড়া হয়েছে 72 বার ]
Category : Treatment, Diet,
ঔষধ আর সম্পূরক খাদ্য বা ফুড সাপ্লিমেন্ট এর পার্থক্য কি?
এ বিষয়ে আরেকটি আর্টিকেলে সজ্ঞা দিয়েছি। আজ বাস্তবিক হাতে কলমে দেখানো হবে।
ঔষধ এবং ফুড সাপ্লিমেন্ট এর ব্যবহার।
আপনার কলেরা হল, প্রচুর পরিমাণ বমি আর পাতলা পায়খানা হচ্ছে।
আপনি এলোপ্যাথি হাসপাতালে গেলেন,
চিকিৎসা হিসেবে, এন্টিবায়োটিক ফ্লাজিল দেয়া হল।
আপনি হোমিওপ্যাথি চিকিৎসক দেখালেন, উপসর্গ অনুসারে পডোফাইলাম দিলেন।
আপনি কবিরাজি বা আয়ুর্বেদ চিকিৎসক দেখালেন,
আপনাকে শরবত-ই-বেলেগিরি দেয়া হল।
উপরোক্ত ৩ চিকিৎসা ব্যবস্থায়, আপনাকে যা দেয়া হল, এটা হচ্ছে, মেডিসিনাল ট্রিটমেন্ট। এই মেডিসিন এর কাজ হল, আপনার বমি ও পাতলা পায়খানা বন্ধ করা।
ঔষধ সেবনের পর কয়েক ঘন্টার মধ্যেই আপনার বমি আর পাতলা পায়খানা বন্ধ হয়ে গেছে।
এবার, একটা সমস্যা দেখা দিল,
আপনি চিকিৎসক এর কাছে যাবার আগেই ১০-১২ বার বমি আর পাতলা পায়খানা করে, শরীর পানিশূন্যতায় আক্রান্ত হয়ে, সমস্ত শরীরে খিচুনি দেখা দিয়েছে। এখন কি করা? এই ক্ষেত্রে ঔষধ এ কাজ হবে না। কারণ এটা দেহের একটি অভাব বা ক্ষুধা বা চাহিদা। এখানে অভাব পুরণ করতে হবে।
১৯৮০ সালের আগেও মানুষ জানত না, এই সময়ে কি করতে হয়। আর না জানার কারণে, শুধুমাত্র পানিশূন্যতায় মানুষ মারা যেত। ১৯৭৪ সালে পাতলা পায়খানা হয়ে পানিশূন্যতায় আমার দাদা মারা যান। ১৯৮৪ সালে শিশুকালে আমার পাতলা পায়খানা হলে, আমার নানী আমাকে খাবার দেয়া বন্ধ রাখেন। তখন ধারনা করা হত, পেটে খাবার গেলেই আরো বেশি পায়খানা হবে। তাই পায়খানা বন্ধ করতে, খাবার বন্ধ করে দেয়া হত।
পরবর্তীতে ৮০ দশকের শেষের দিকে আবিষ্কার হয়, বমি ও পাতলা পায়খানা হলে, দেহে থেকে পানির সাথে কিছু খনিজ উপাদান বেরিয়ে যায়। এই সকল উপাদান বেরিয়ে যাওয়ায় দেহের জীবনীশক্তি দুর্বল হয়ে রোগী মারা যায়। এই সকল ইলেক্ট্রোলাইট খনিজ উপাদান দেহের উপযোগী অনুপাতে মিশিয়ে আবিষ্কার হল, দেশের প্রথম মুখে খাবার স্যালাইন SMC ওরাল স্যালাইন ( আমার জানামতে)। আবিষ্কার হয় পাতলা পায়খানা হলে, রোগীকে পানিশূন্যতা দূর করার জন্য, মুখে খাবার স্যালাইন দিতে হবে।
আর হাতের নাগালে, ওরাল স্যালাইন কিনতে না পারলে, ১ কেজি পানিতে ১ মুট গুড় ১ চিমটি লবন দিয়ে তৈরি করা যাবে, ঘরোয়া ওরাল স্যালাইন।
SMC ওরাল স্যালাইন আর ঘরোয়া স্যালাইন এর প্রচারণা ৯০ এর দশকে রেডিও এবং টিভিতে প্রতি ঘন্টায় ঘন্টায় বাধ্যতামূলক প্রচার করা হত।
মনে পড়ে, সেই স্লোগান - " হাজার শিশুর জীবন বাঁচায়, SMC র ওরালস্যালাইন। ওরাল স্যালাইন খাবার স্যালাইন।"
পরবর্তীতে মিনা কার্টুনেও এটাকে যোগ করা হয়।
পরে দেখা গেল, এই স্যালাইন খাবার পরেও রোগী মারা যাচ্ছে। অনুসন্ধানে জানা গেল, অল্প পাতলা পায়খানা হয়েছে, এমন রোগী মারা যাচ্ছে না। মারা যাচ্ছে সেই সকল রোগী, যারা ১০-২০ বার পাতলা পায়খানা ও বমি করছে। অল্প সময়ে, এত বমি ও পাতলা পায়খার কারণে, দেহ থেকে যত দ্রুত গতিতে ইলেক্ট্রোলাইট বেরিয়ে যায়, ঠিক তত দ্রুত গতিতে মুখে খাবার স্যালাইন শরীরে শোষণ করতে পারে না। একই সময়ে রোগীর দেহের শোষণ ক্ষমতা কমে গিয়ে শরীর থেকে বেরিয়ে যাবার প্রবণতা তৈরি হয়।
এবার সমাধান এর জন্য গবেষণা করে দেখা গেল, এর সমাধান হল, দেহ থেকে যেভাবে ইলেক্ট্রোলাইট বেরিয়ে যায়, ঠিক সেভাবে, দেহে ইলেক্ট্রোলাইট ফিরিয়ে দিয়ে ইলেক্ট্রোলাইট এর ভারসাম্য বজায় রাখা।
এরপর, মুখে খাবার স্যালাইন এর মত করে, সরাসরি রক্তে পুশ করার জন্য আবিষ্কার হল, কলেরা স্যালাইন।
বর্তমানে বাজারে কলেরা স্যালাইন নামেই এটা পরিচিত।
২০১১ সালে, আমার পাতলা পায়খানা হয়, অল্প কয়েকবারেই হাটার ক্ষমতা হারিয়ে ফেলি। বাবাকে বললাম, দ্রুত মহাখালী চলেন। ভর্তির সাথে সাথে এরিথ্রোমাইসিন ১টি ট্যাবলেট মুখে খাইয়ে দিয়ে স্যালাইন পুশ করা হল ফুল স্পীডে। রাত ১২ টা থেকে ভোর ৫ টা এই সময়ের মধ্যে ৮টা স্যালাইন পুশ করা হয়। মানে ৫ ঘন্টায় ৮ লিটার স্যালাইন রক্তে পুশ করা হয়।
এই যে, খাবার বিকল্প ওরাল স্যালাইন বা রক্তে সরাসরি পুশ করার ইন্ট্রাভেনাস স্যালাইন এটি কোন ঔষধ নয়।
এটি হল, আর্টিফিশিয়াল সম্পূরক খাদ্য বা ফুড সাপ্লিমেন্ট।
দুক্ষজনক হল, আমাদের ঘাউরা হোমিওপ্যাথি চিকিৎসক গণ, ঔষধ আর ফুড সাপ্লিমেন্ট এর পার্থক্য বুঝে না চিনে না। আর তাই সিরাপ দেখলেই জাত যাবে জাত যাবে বলতে বলতে এর বিরুদ্ধে নাক ছিটকানি শুরু করে।
এবার আসি, শুরুর কথায়,
একজন কলেরা রোগি হোমিওপ্যাথি তে আসলে, হোমিওপ্যাথি চিকিৎসক ঔষধ দেয়ার পর যখন কাজ হচ্ছে না, তখন তিনি বললেন, যে হোমিওপ্যাথি তে কাজ হবে না, হাসপাতালে নিয়ে যান।
আর তখনি শুরু হয়, হোমিওপ্যাথি তে সব রোগের চিকিৎসা নাই। হোমিওপ্যাথি ধীরে কাজ করে।
আসলে সত্যিই কি তাই?
না, তা নয়।
আসল ব্যাপার হল, আমাদের হোমিওপ্যাথি চিকিৎসক দের শুধু লক্ষণ ভিত্তিক চিকিৎসা শিখানো হয়। রোগী ম্যানেজ করা শিখানো হয় না। এটা আমাদের হোমিওপ্যাথি কোর্সের দুর্বলতা।
তাহলে, সঠিক টা কি?
সঠিক হল, এই রোগীটাকে হোমিওপ্যাথি ঔষধ এর পাশাপাশি ফুড সাপ্লিমেন্ট হিসেবে কলেরা স্যালাইন পুশ করা। তাহলে, রোগীটি চিকিৎসক এর চেম্বারে বা ঘরেই ভালো হয়ে যায়। আর হোমিওপ্যাথির বদনাম হয় না।
কিন্তু এটা করা যাচ্ছে না বা আমাদের হোমিওপ্যাথি চিকিৎসক করতে পারছেন না। কারণ, তাদেরকে এ ব্যাপারে উপযুক্ত প্রশিক্ষণ না দিয়ে বরং ফুড সাপ্লিমেন্ট সম্পর্কে ভুল শিক্ষা প্রচলন করে দেয়া।
তাদের মধ্যে ঢুকানো হয়েছে, সিরাপ মানেই এলোপ্যাথি বা কবিরাজি ঔষধ।
অথচ, সিরাপ মানে যে ফুড সাপ্লিমেন্ট হতে পারে, এবং এটা গ্রহন করা অন্যায় নয় বরং জীবন সহায়ক হতে পারে। এ সম্পর্কে কোন নলেজ তাদের মধ্যে নাই। ফলে, প্রতিটি হোমিওপ্যাথি চিকিৎসক বড় হচ্ছে, ফুড সাপ্লিমেন্ট এর ঘোর বিরোধী হয়ে।
বিদ্রঃ ভালো করে ভেবে দেখেন, আমাদের দেশে যে কয়জন হোমিওপ্যাথি চিকিৎসক এলোপ্যাথি থেকে ডাইভার্ট হয়েছেন, তারা প্রত্যেকে সফল, চিকিৎসক। কারণ, এই ফুড সাপ্লিমেন্ট এর বিষয় আর গুরুত্ব ওনারা যা বুঝেন, এটা আর দশজন হোমিওপ্যাথি চিকিৎসক বুজেন না।
আমি এলোপ্যাথি চিকিৎসক নই, তথাপি, এই বিষয় গুলো জানার বা বুঝার কারণ, ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত এই সময়টা আমি এলোপ্যাথি ঔষধ এবং প্যাথলজির উপর সেল্ফ লার্নিং থেকে নিজেকে ডেভেলপ করে নিই। যা আজকে আমার রোগী দেখার সহায়ক।
ফুড সাপ্লিমেন্ট এর উপর আরেকটি পোস্ট হবে।ইনশাআল্লাহ।
কৃতজ্ঞতা - স্যালাইন আবিষ্কার এর অবদানের জন্য, ICDDRB এর সম্মানিত দেশি বিদেশি গবেষক চিকিৎসকবৃন্দকে অন্তর থেকে দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
+++++++++++++++++++
লেখক -
হোমিওপ্যাথ ডাঃ মোঃ জাকির হোসেন মাসুদ
( ফুলটাইম ডেডিকেটেড প্রফেশনাল হোমিওপ্যাথ রিসার্চার রাইটার )
অব্যর্থ হোমিও
সুফিয়া বেকারি মোড়
দক্ষিণ রাজাশন
সাভার, ঢাকা
মোবাইলঃ ০১৭১১-২০১০১৮, 01711201018
আমাকে ফলো করতে পারেনঃ
ফেসবুকে --
https://web.facebook.com/ObarthoHomeo
ওয়েবসাইটে --
https://www.allmedicin.com/obarthohomeo
এমন আরো লিখা পেতে ভিজিট করুন--
https://allmedicin.com/article_am.php
01711201018 Bkash এ 2050 Taka সার্ভিস চার্জ ( ভিজিটিং ফী, ২৪ ঘন্টা সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট সার্ভিস, হট লাইন সাপোর্ট সার্ভিস ) বাবদ পে করে 01711201018 WhatsApp এ মেসেজ দিন। আপনার অনলাইন এপয়েন্টমেন্ট এর জন্য সকল রিপোর্ট এর ছবি দিন। কোন টেস্ট দরকার হলে করতে দেয়া হবে। এরপর সকল রিপোর্ট সহ সরাসরি চেম্বারে বা অনলাইনে রোগী দেখান। কুরিয়ারে ঔষধ পাঠিয়ে দেয়া হবে।
সার্ভিস চার্জ শুধু মাত্র ১ বার নেয়া হয়। ঔষধ খরচ আলাদা।
সরাসরি চেম্বারঃ অব্যর্থ হোমিও, সুফিয়া বেকারি মোড়, সাভার, ঢাকা।
অনলাইন চেম্বারঃ 01711201018 WhatsApp